নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকার একটি ঝোপে অস্ত্রটি পড়ে ছিল।
অভিযানের সময় ঝোপে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে অস্ত্রটি জব্দ করা হয়।
উদ্ধার করা পিস্তলটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
This post was viewed: 20