Skip to main content

Ridge Bangla

ভারতে খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

ভারতে অবৈধভাবে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মিনহাজ উদ্দিনসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন।

পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যে মিনহাজ উদ্দিন গেলে খাসিয়ার হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

This post was viewed: 13

আরো পড়ুন