ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল ইব্রাহিমি মসজিদে ৫ দিন ধরে আজান বন্ধ রাখার অভিযোগ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদে টানা ৫ দিন ধরে আজান দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। মসজিদটির পাশেই হযরত ইব্রাহিম (আ.)-এর সমাধি অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের এই মসজিদে প্রবেশে বিভিন্ন সময়ই ইসরায়েলি সেনা ও পুলিশ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। আজান বন্ধ রাখার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে অভিযোগ করা হয়েছে। […]
উত্তর কোরিয়ার মোকাবিলায় ৫ লাখ ড্রোন অপারেটর গড়ে তুলবে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার জবাবে ড্রোন ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ পরিকল্পনার অংশ হিসেবে ৫ লাখ ড্রোন অপারেটরকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সেনাবাহিনীর সম্মুখসারির ইউনিটগুলোতে ১০ হাজার ড্রোন সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ-ব্যাক জানান, শুরুতে ২০২৯ সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী […]
যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দুই দফা হামলার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি। গত ১৭ জুন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও পাল্টাপাল্টি হামলা থামেনি। এমন অবস্থায় সম্ভাব্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার (২৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক […]
মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি আইআরজিসির

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট। রোববার (২৮ জুন) আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির নৌ-কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রণালির ওপর আমাদের আধিপত্যের […]
করাচিতে সেনা ক্যাম্পে হামলা, নিহত ৩ সেনাসহ ৬

পাকিস্তানের করাচিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় ৩ সেনাসহ মোট ৬ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ হামলাকারীও রয়েছে। রোববার (২৮ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধু) একটি ক্যাম্পে ‘জামাত-উল-আহরার’ নামের একটি গোষ্ঠী হামলা চালায়। এতে […]
ভিউ বাড়াতে নারীদের ধাক্কা দিয়ে গোপনে ভিডিও, ইউটিউবার গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও আয় বাড়ানোর উদ্দেশ্যে নারী মোটরসাইকেল আরোহী এবং নাবালিকাদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রোববার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গুরমান সিং নামের ওই যুবক ‘রোড সেফটি ওয়ালা’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাকাউন্ট পরিচালনা করতেন। তাঁর […]
ক্যালিফোর্নিয়ার আশ্রয়কেন্দ্রে ১১৭ মৃত কুকুর উদ্ধার, অনেকের শরীরে গুলির চিহ্ন

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি ‘নো-কিল’ পশু আশ্রয়কেন্দ্র থেকে ১১৭টি মৃত কুকুরের দেহাবশেষ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া কুকুরগুলোর অনেকগুলোর শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পশু নির্যাতন ও সম্ভাব্য জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। রোববার (২৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ‘মিরান্ডাস রেসকিউ অ্যানিমেল স্যাঙ্কচুয়ারি’ […]
আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরপর দুই দিন জাহাজে হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র রাতভর ইরানে হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য […]
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। হামলায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শনিবার (২৭ জুন) গভীর রাতে দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত গোলানি ব্রিগেডের ১২ নম্বর ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী […]
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রস্তাব দেন। শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নির্বাচিত […]
রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় আটকে ৩ যুবক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা ১৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন ৩ যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা সফল হয়নি। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখার কাছেই অবস্থান করছেন। রোববার (২৮ জুন) পর্যন্ত রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে ওই ৩ যুবককে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে। […]
শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী মোছা. রোজিনা খাতুন (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৭ জুন) রাত ২টার দিকে জীবননগর উপজেলার বালিয়ারহুদা ইউনিয়নের ষষ্ঠীতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রোজিনা খাতুন রায়পুর ইউনিয়নের ষষ্ঠীতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। […]
৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় মাকে বেঁধে পুলিশের হাতে তুলে দিল স্বজনরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মা শ্রাবন্তীকে (২০) অভিযুক্ত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড়া এলাকার মুন্তাজ আলীর মেয়ে। স্থানীয় […]
সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন সময়ে অভিযানে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত […]
গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধারের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। তিনি জানান, ফরিদপুর থেকে […]
পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়। জানা গেছে, শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে […]
নুজশাতের মৃত্যুর মামলায় মেডিকেল শিক্ষার্থী সাকিনের ১ দিনের রিমান্ড

রংপুরে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন। এর আগে সকালে সাকিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল […]
রাজশাহী কলেজে ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী (২৪) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার সজিব আলী রাজশাহীর চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ […]
নড়াইলে ঘুড়ি আনতে গিয়ে বিলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্র

নড়াইলের কালিয়া উপজেলায় সুতা কেটে উড়ে যাওয়া ঘুড়ি আনতে গিয়ে বিলে পড়ে হুসাইন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুসাইন ওই এলাকার সাবু শেখের ছেলে। তিনি স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে হুসাইন বিলের […]
বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহযোগিতা বাড়াবে সুইজারল্যান্ড

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মীতে পরিণত করতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং প্রত্যাবর্তনকারী অভিবাসী কর্মীদের পুনর্বাসনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশটি। রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় […]