Skip to main content

Ridge Bangla

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব […]

বিরোধীদলের বাজেট সমালোচনাকে গুরুত্ব দিচ্ছি না: সড়কমন্ত্রী

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের বাজেট ঘাটতির উদাহরণ তুলে ধরেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব […]

টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে একটি মিনি পিকআপের তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]

সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। […]

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরে রিয়াদ (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, অভিমান করে সে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত […]

মোহাম্মদপুরে টিনের চাল কেটে বিকাশের দোকানে চুরি

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় টিনের চাল কেটে একটি বিকাশের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় গেলে মামলা না নিয়ে প্রথমে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে পুলিশ বলছে, চুরির ঘটনায় সাধারণ ডায়েরি নয়, সরাসরি মামলা গ্রহণের বিধান রয়েছে। ভুক্তভোগী মো. মোস্তাকিম জানান, ২৬ জুন রাতে দোকান বন্ধ করে বাসায় […]

জুলাই আন্দোলনের একক মাস্টারমাইন্ড নেই, ১৮ কোটি মানুষই এর শক্তি: শফিকুর রহমান

জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, এই আন্দোলনের প্রকৃত শক্তি বাংলাদেশের ১৮ কোটি মানুষ। রোববার (২৮ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এর আগে […]

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি প্রতিষ্ঠানটির কার্যালয়ে পৌঁছান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময়ও করেন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির […]

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব মাহবুব উদ্দিন খোকনের

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাঁর মতে, এর মাধ্যমে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, অর্থ পাচার প্রতিরোধ এবং কালো টাকার উৎস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, […]

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ১৪৩০, নিখোঁজের তালিকায় ৫৫ হাজারের বেশি

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ জনে পৌঁছেছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। শনিবার রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি হিসেবে শত শত মানুষ এখনও নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। তবে দেশটির বিরোধী দলের উদ্যোগে পরিচালিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তির নাম […]

তিস্তা সহযোগিতা তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বলল চীন

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না এবং এ ধরনের সহযোগিতা যেকোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত বলে জানিয়েছে বেইজিং। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন ঘোষণার পর শুক্রবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করা হয়। বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের […]

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের নবজাতক

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধার অভিযানের এই মুহূর্তটি দেখা গেছে। […]

মার্কিন মধ্যস্থতার নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, দক্ষিণ লেবাননে আবারও ড্রোন হামলা

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। চুক্তি স্বাক্ষরের এক দিন পর শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল বলে ঘোষণা দেন। এর পরপরই দক্ষিণ লেবাননের একটি এলাকায় নতুন করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন […]

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় ৫ দিনের সরকারি সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৫ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (২৮ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক ও সৌজন্য […]

খাদ্যনিরাপত্তা ও জরুরি সহায়তায় বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা এবং বৈশ্বিক জ্বালানি ও সারের বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে ১১০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি। শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবং সরকারের সীমিত […]

রামপুরার মানবতাবিরোধী অপরাধ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় এ রায় দেওয়া হয়। রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন […]

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে যশোর শহরের […]

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। হামলার সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ […]

যমুনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মঈনের (১৫) মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। নিহত মঈন মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড […]

রাজশাহীতে পরিত্যক্ত বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি পরিত্যক্ত বোরহোলে পড়ে একটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মহিষটিকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে প্রায় ৮০ ফুট গভীর গর্তে পড়ে থাকায় সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৪ ফুট ব্যাসার্ধের […]