Ridge Bangla

রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় আটকে ৩ যুবক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা ১৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন ৩ যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা সফল হয়নি। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখার কাছেই অবস্থান করছেন।

রোববার (২৮ জুন) পর্যন্ত রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে ওই ৩ যুবককে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।

জানা গেছে, গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভুন্দুরচর সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও সীমান্তবাসীর বাধার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। এরপর থেকে তারা খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার পতাকা বৈঠক ও আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। বিএসএফ তাঁদের ফিরিয়ে না নেওয়ায় এবং বাংলাদেশেও প্রবেশ করতে না পারায় ওই ৩ যুবক টানা ১৫ দিন ধরে শূন্যরেখায় আটকে রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে এখনো ৩ যুবক শূন্যরেখার কাছে অবস্থান করছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির নজরদারি আগের মতোই কঠোর রয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন