সংসদ ভবনে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়। সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিন সংসদ সচিবালয়ের কার্যক্রম দেখতে সংসদ ভবনে যান। সফরকে আরও স্মরণীয় করে তুলতে তাঁদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজে কানাডিয়ান […]
অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বরিশালে ২০০ থ্রি-হুইলার আটকালেন শিক্ষার্থীরা

বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেছেন ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। রোববার কলেজ ক্যাম্পাসসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার তালিকা নির্ধারণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীতে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও এলপিজিচালিত […]
চীনের সিচুয়ানে ৫ দশমিক ২৯ মাত্রার ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৫ দশমিক ২৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা […]
বিল উত্থাপনকে কেন্দ্র করে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদের রোববারের অধিবেশনের শেষ পর্যায়ে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেটের ওপর আলোচনার সমাপনী বক্তব্যের পর বিল উত্থাপন ও কার্যপ্রণালি নিয়ে আপত্তি জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন দলটির সংসদ সদস্যরা। এদিন বাজেট আলোচনায় সর্বশেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে ‘বাংলাদেশ […]
২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ, গ্রিডে ঘাটতি প্রায় ৩ হাজার মেগাওয়াট

কারিগরি ত্রুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে সরকার। রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। […]
কড়াইলসহ ৫৮ স্থানে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে দেশব্যাপী ‘শুদ্ধি অভিযান’ পরিচালনা এবং বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর তথ্যও সংসদে তুলে ধরা হয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট […]
তুরাগে উদ্ধার ৩ মরদেহের সঙ্গে আওয়ামী লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশের দাবি

তুরাগ নদ থেকে দুই দিনে উদ্ধার হওয়া তিনটি মরদেহের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো মিছিলের সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ। রোববার পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ। প্রথমে বিকেল সাড়ে ৩টায় পুরান ঢাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার পুলিশ সুপার […]
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১,৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১,৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে ক্যাডার পদে ১,৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন রয়েছেন। রোববার বিকেলে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলের ভিত্তিতে ক্যাডার ও নন-ক্যাডার পদে […]
আগস্টের শেষেই রূপপুর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা জানিয়েছে সরকার। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রোববার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর […]
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপির পরিচয় দিচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে শিক্ষা বোর্ডে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তাদের অনেকেই এখন বিএনপির পরিচয় দিচ্ছে। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। রোববার (২৮ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা […]
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এ বিষয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে বদলিপূর্বক ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে […]
সুদভিত্তিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চাইলেন জামায়াতের সংসদ সদস্য

দেশে প্রচলিত সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। এ লক্ষ্যে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছেন তিনি। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে […]
করমুক্ত বার্ষিক আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রীর

বার্ষিক করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা […]
হজ শেষে দেশে ফিরেছেন ৭০ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৫৫ জনের

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত ১৯৬টি ফিরতি ফ্লাইটে তাদের দেশে আনা হয়েছে। চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ৫৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজবিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ […]
আমিরাতে অপ্রাপ্তবয়স্ক সন্তানের অপরাধে বিশেষ ক্ষেত্রে আইনি দায়ে পড়তে পারেন অভিভাবক

সংযুক্ত আরব আমিরাতে কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তান অপরাধে জড়ালে নির্দিষ্ট পরিস্থিতিতে তার বাবা-মা বা অভিভাবকও আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে পারেন। তবে সন্তানের অপরাধের কারণে অভিভাবকদের স্বয়ংক্রিয়ভাবে শাস্তি দেওয়া হয় না। দেশটির আইন অনুযায়ী, বিশেষ কিছু ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। রোববার (২৮ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। […]
একটি ফোনকলেই প্রকাশ পেল বাংলাদেশি কাজলের পরিচয়, আইনি সংকটে ভারতীয় পরিবার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হয়েছিল বাংলাদেশি তরুণী কাজল ও ভারতের গুজরাটের বাসিন্দা তরুণ প্যাটেলের প্রেম। পরে সীমান্ত পেরিয়ে বিয়ে করে সংসারও গড়েন তারা। তবে একটি আন্তর্জাতিক ফোনকলের সূত্র ধরে সেই সংসার এখন আইনি জটিলতায় পড়েছে। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে কাজলকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। গুজরাট পুলিশের ‘অপারেশন ডেল্টা হান্ট’ চলাকালে বিষয়টি সামনে […]
ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশিকে আটক, হোল্ডিং সেন্টারে পাঠানোর দাবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পুশইন-পুশব্যাক ইস্যু নিয়ে চলমান আলোচনার মধ্যেই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে পশ্চিমবঙ্গে ১২টি হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করেন, ইতোমধ্যে ১০ হাজার বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করা হয়েছে এবং […]
তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগ, ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার দাবি

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি প্রায় ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত শুক্রবার (২৬ জুন) মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় তাজিয়া মিছিল চলাকালে ফাইয়াজ প্রেমজি নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে শনিবার (২৭ জুন) স্থানীয় আদালত […]
রাঙামাটিতে ভারতে পাচারের পথে বিপুল পরিমাণ সার জব্দ

রাঙামাটিতে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সকালে রাঙামাটির ছোট হরিনা বিজিবি ঘাটে তল্লাশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। বিজিবি-১২-এর হাবিলদার কেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বিজিবি জানায়, অভিযানে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব […]
কাতার থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান

কাতার থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন হত্যা মামলার আসামি ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাছির আদনান (৪০)। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বাছির আদনান কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী […]