Skip to main content

Ridge Bangla

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

মার্কিন শেয়ারবাজারে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ঐতিহাসিক অভিষেকের পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নাম লিখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর স্পেসএক্সের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসডাক এক্সচেঞ্জে স্পেসএক্সের শেয়ার লেনদেন শুরু হয়। প্রাথমিক গণপ্রস্তাবের নির্ধারিত দামের তুলনায় কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ারের […]

জনবান্ধব অর্থনীতির মূলধারার বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

জাতীয় বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশের প্রতিটি মানুষকে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট প্রণয়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসা-বাণিজ্যের […]

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। গত নভেম্বরেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা ব্যাটার মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার জন্য এটাই তাঁর উপযুক্ত সময়। অবসর প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক দিনে আমার কাছে পরিষ্কার হয়েছে, এটাই সঠিক […]

লাইসেন্স বাতিলের জেরে আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার পর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল ছাড়তে শুরু করেছেন চিকিৎসাধীন রোগীরা। শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালটি থেকে ১৭৬ জন রোগী চলে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল। তিনি জানান, গত বৃহস্পতিবার বিকালে যখন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল ঘোষণা করে, তখন সেখানে […]

এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

প্রায় এক ঘণ্টা সেবা বিঘ্নের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার অধিকাংশ প্ল্যাটফর্ম। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বিশ্বব্যাপী এসব সেবায় প্রবেশ ও ব্যবহার নিয়ে সমস্যার মুখে পড়েন বহু ব্যবহারকারী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় ত্রুটির অভিযোগ দ্রুত বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য […]

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরোক্ষভাবে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ রাখা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এমন দাবি নাকচ করে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। এর আগে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বাজেট সম্পর্কে দেওয়া এক প্রতিক্রিয়ায় দাবি করেছিলেন, বাজেটে পরোক্ষভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, […]

আসছে ‘সুড়ঙ্গ-২’

৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার সিনেমা ‘সুড়ঙ্গ’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ নির্মিত হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পাবে নতুন এই চলচ্চিত্রটি। এর মাধ্যমে দর্শকদের নতুন চমক দিতে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন পরিচালক রায়হান রাফি এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় নির্মিত হবে সিক্যুয়েলটি। […]

প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

খুলনার লবনচরায় প্রকাশ্য দিবালোকে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবনচরা মাথাভাঙ্গা ১০ নম্বর গেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কাজীপাড়ার রতন কাজির ছেলে নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে […]

লাখাইয়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের শাবুল মিয়া সেবুল (২২) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার শরিফ উদ্দিন (২০) ও কামাল উদ্দিন (২০)। শুক্রবার রাতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ […]

দেশের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছাবে ৫-জি সেবা

আইসিটি ও টেলিকম খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ৫-জি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সারা দেশে ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক […]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৫৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। […]

আগামী নভেম্বরেই চালু হচ্ছে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানিমন্ত্রী

আগামী নভেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই লক্ষ্য বাস্তবায়নে হাতে খুব বেশি সময় না থাকায় সবাইকে সঙ্গে নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান […]

হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি, মৃত্যু ৪৯ জনের

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন হাজি। বৃহস্পতিবার (১২ জুন) রাত পর্যন্ত হজ বুলেটিনের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। ফেরত আসা হাজিদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও […]

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর এর বিভিন্ন দিক তুলে ধরতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে বাজেটের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। অর্থ […]

‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ অভিযোগ জামায়াতের, রাজধানীতে বিক্ষোভ মিছিল

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীরা বাজেটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা […]

১১ বছর পর নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা জানান। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত […]

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরের ময়লাপোতা মোড় সংলগ্ন ১৭ তলা হাসপাতাল ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে […]

জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে পারস্পরিক আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে ১০ জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। […]