Ridge Bangla

আগামী নভেম্বরেই চালু হচ্ছে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানিমন্ত্রী

আগামী নভেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই লক্ষ্য বাস্তবায়নে হাতে খুব বেশি সময় না থাকায় সবাইকে সঙ্গে নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আরও উল্লেখ করেন, বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট যথাসময়ে চালুর ব্যাপারে সরকার আন্তরিক। সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন তারা।

This post was viewed: 4

আরো পড়ুন