Ridge Bangla

দেশের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছাবে ৫-জি সেবা

আইসিটি ও টেলিকম খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে দেশের ৯০ শতাংশ জনগণের কাছে ৫-জি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সারা দেশে ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আইসিটি ও টেলিকম খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের জিডিপিতে এ খাতের অবদান বর্তমান ১ থেকে ২ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা সম্ভব।

এ লক্ষ্য অর্জনে সরকার অবকাঠামো উন্নয়ন, ওয়্যারলেস ও ফাইবারভিত্তিক সংযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘ওয়ান সিটিজেন-ওয়ান আইডি-ওয়ান ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন