Skip to main content

Ridge Bangla

জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে পারস্পরিক আগ্রহ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। এর আগে ১০ জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

বৈঠকে দুই দেশ জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বৈশ্বিক জ্বালানি বাজারের চ্যালেঞ্জ এবং আধুনিক জ্বালানি প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিশেষভাবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্র নির্ধারণে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে। সফরকালে তারা মার্কিন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক করবে।

This post was viewed: 16

আরো পড়ুন