Ridge Bangla

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর এর বিভিন্ন দিক তুলে ধরতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে বাজেটের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের উদ্বেগ ও প্রত্যাশা সম্পর্কেও বক্তব্য দেবেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বড় অংশ সংগ্রহ করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন