Ridge Bangla

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরোক্ষভাবে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ রাখা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এমন দাবি নাকচ করে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এর আগে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বাজেট সম্পর্কে দেওয়া এক প্রতিক্রিয়ায় দাবি করেছিলেন, বাজেটে পরোক্ষভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

সিপিডির এই দাবির প্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান স্পষ্ট জানান, প্রচলিত অর্থে এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগই রাখা হয়নি।

তবে ভূমি ও ফ্ল্যাট কেনাবেচার সময় ক্রেতা-বিক্রেতারা যাতে প্রকৃত লেনদেনমূল্য প্রকাশ করতে উৎসাহিত হন, সেজন্য সীমিত একটি কর-সুবিধা দেওয়া হয়েছে। আর এই বিষয়টি নিয়েই ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

This post was viewed: 4

আরো পড়ুন