Ridge Bangla

লাখাইয়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের শাবুল মিয়া সেবুল (২২) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার শরিফ উদ্দিন (২০) ও কামাল উদ্দিন (২০)।

শুক্রবার রাতে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদক পাচার করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল লাখাই উপজেলার মোড়াকরি এলাকার বলভদ্র ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকাগামী রুপালী বাংলা পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তিন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের বহন করা ব্যাগ থেকে ১৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন