Ridge Bangla

এআই ট্রাফিক জরিমানার নামে নতুন সাইবার ফাঁদ, আতঙ্কে গাড়িচালকরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা ব্যবহারের উদ্যোগ শুরু হতেই সেটিকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে- এমন ভুয়া বার্তা পাঠিয়ে গাড়ি ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু জরিমানার টাকা নয়, অনেক ক্ষেত্রে ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং ও ব্যক্তিগত আর্থিক তথ্য চুরির আশঙ্কাও […]

জট কমাতে চট্টগ্রাম বন্দরের ১০২ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

চট্টগ্রাম বন্দরের পণ্যজট নিরসন এবং কার্যক্রম আরও গতিশীল করতে ১০২ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২ জুন) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমসের আওতায় ই-অকশন-৬/২০২৬-এর মাধ্যমে ৪৪টি লটে থাকা ১০২ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। […]

প্রতারণার দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এই অপরাধের দায়ে আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড নামক তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইতিমধ্যে রাশিয়ায় আটকে পড়া ওই ৩০ জন যুবককে দ্রুত ও নিরাপদে […]

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ দেশটির বেশ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এই হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। মূলত গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি […]

কোচিং ক্যারিয়ার শুরু করলেন ইনিয়েস্তা

পেশাদার ফুটবলকে বিদায় জানানোর দুই বছরের মাথায় এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। এর মাধ্যমে শুরু হলো তার কোচিং ক্যারিয়ারের প্রথম মিশন। ২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ইনিয়েস্তা […]

১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

ঈদুল আজহার ছুটির সময়সহ গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় […]

নিখোঁজের ২৬ দিন পর সিরাজগঞ্জে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ২৬ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা গ্রামের ১৭ বছর বয়সী পলি কুমারী ভৌমিক গত ৫ মে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার […]

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে আঞ্চলিক প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইসরায়েলও: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা জোট নিয়ে যে আলোচনা চলছে, তাতে ভবিষ্যতে ইসরায়েলও যোগ দিতে পারে। তবে এর জন্য প্রধানতম শর্তটি হলো, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত ২৫ […]

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ জন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় […]

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বন্দুকধারী। পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করেছে, যার বিরুদ্ধে পূর্বেও অপরাধের রেকর্ড রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টার পরপরই একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করা […]

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন আজ মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে স্থানীয় সময় সকাল ১০টায় এই আনুষ্ঠানিক ভোটগ্রহণ হবে। এতে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তার বিপরীতে লড়ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ ৪০ বছর […]

রংপুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের সাজু মিয়া (৫৫)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এরশাদ মিয়া (৪০)। […]

বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকান বন্ধের নির্দেশ

দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক আদেশে দেশের সব সিটি […]

বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না সরকার: প্রেসসচিব

বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। তিনি বলেন, আইন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে সরকার কোনো প্রকার প্রভাব খাটাবে না। রোববার যুক্তরাজ্যের লন্ডনে বাংলা প্রেস ক্লাবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তী […]