ঈদুল আজহার ছুটির সময়সহ গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে একই সময়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতুগুলোর কার্যকর ব্যবস্থাপনার কারণে ঈদকালীন সময়ে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
This post was viewed: 6