Ridge Bangla

নিখোঁজের ২৬ দিন পর সিরাজগঞ্জে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ২৬ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা গ্রামের ১৭ বছর বয়সী পলি কুমারী ভৌমিক গত ৫ মে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরীর অবস্থান শনাক্ত করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী এলাকায়। পরে রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের বাসিন্দা রবিউল আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, নিখোঁজের ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চালিয়ে আসছিল। তদন্তের ধারাবাহিকতায় কিশোরীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন