Ridge Bangla

রংপুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতরা হলেন সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের সাজু মিয়া (৫৫)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এরশাদ মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বালারহাট বাজার এলাকায় চারজন একসঙ্গে মদ পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়ার ফলে রাতেই ছাত্তার মিয়া ও হুজুর আলীর মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় সাজু মিয়া ও এরশাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়ার মৃত্যু হয়। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বিষাক্ত মদ্যপানের কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রথমদিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

This post was viewed: 5

আরো পড়ুন