Ridge Bangla

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে আঞ্চলিক প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে ইসরায়েলও: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা জোট নিয়ে যে আলোচনা চলছে, তাতে ভবিষ্যতে ইসরায়েলও যোগ দিতে পারে। তবে এর জন্য প্রধানতম শর্তটি হলো, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত ২৫ মে আঙ্কারায় অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে ফিদান মধ্য শক্তির দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রভাবের কারণে বিভিন্ন অঞ্চলের মধ্যম শক্তির দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা জরুরি।

এ প্রসঙ্গে তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

This post was viewed: 7

আরো পড়ুন