Ridge Bangla

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বন্দুকধারী। পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করেছে, যার বিরুদ্ধে পূর্বেও অপরাধের রেকর্ড রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টার পরপরই একটি বাড়িতে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হামলাকারী আগেই সেখান থেকে পালিয়ে যান।

তদন্তের ধারাবাহিকতায় পরে আরও দুটি স্থানে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে এক ব্যক্তি এবং কাছাকাছি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আরেক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে নিহত ছয়জনই হামলাকারীর পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর রায়ান মিসিসিপি নদীর তীরবর্তী রিভারফ্রন্ট ট্রেইল দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করে একটি পথচারী সেতুর কাছে ঘিরে ফেললে সেখানে তিনি নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

This post was viewed: 5

আরো পড়ুন