আবাহনীকে হারিয়ে আবারও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিতে নিয়েছে দলটি। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। তবে ৭৫তম মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বক্সের ভেতরে ফাহিমকে ফাউল করলে পেনাল্টি পায় […]
হামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২ জনের

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে হামের চলমান প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত […]
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন ফ্রান্সের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’ হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে মোতায়েন করেছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার (১৫ মে) জানান, রণতরীটি আরব সাগরের দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা বেজে ওঠে। এর […]
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ আ. লীগের ১৯ জন গ্রেপ্তার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলে অংশ নেওয়ার ঘটনায় দলটির সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৫ মে) কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের […]
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে বিজয় অর্জন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। […]
পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ […]
ঈদুল আজহায় ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে ২৫ মে’র টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে শুরু হওয়া এই বিক্রিতে শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ১৩ মে থেকে […]
বলিভিয়ায় বিস্ফোরণ-সংঘর্ষে উত্তাল পরিস্থিতি, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

বলিভিয়ার রাজধানী লা পাজে খনি শ্রমিকদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামা বিক্ষোভকারীরা মধ্যপন্থি প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিয়োতে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ডিনামাইট […]
ম্যাক্রোঁকে ‘চড়’ দেওয়ার গুঞ্জনে তোলপাড় ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে, ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানির সঙ্গে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ বার্তা আদান-প্রদানকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তার্দিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ বইয়ে উল্লেখ করা হয়, গত বছর ভিয়েতনাম […]
নয়টি জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ

সরকার দেশের প্রশাসনিক কাঠামোয় রদবদলের অংশ হিসেবে নয় জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে। সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয়জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় এ পদে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২০ মে’র মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে […]
যানজট নিরসনে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের নির্দেশ

রাজধানী ঢাকার তীব্র যানজট ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বর্তমান সরকারের উদ্যোগে ঢাকার যানজট নিরসনে এটি দ্বিতীয় বিশেষ সভা। বৈঠকে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন সমন্বয়, […]
ট্রাম্পের সফরের পরই বেইজিংয়ে যাচ্ছেন পুতিন, নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত

বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে চীনের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য চীন সফরের খবর সামনে এসেছে। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আগামী ২০ মে সংক্ষিপ্ত এক সফরে বেইজিং যেতে পারেন পুতিন। এটি মূলত রাশিয়া ও চীনের নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত […]
বাঁচানো গেল না মাথায় গুলিবিদ্ধ হওয়া শিশু রেশমীকে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৭ মে রাতে রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় রেশমী। পরিবারের সদস্যরা জানান, […]
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এ প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। […]