মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’ হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে মোতায়েন করেছে। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার (১৫ মে) জানান, রণতরীটি আরব সাগরের দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা বেজে ওঠে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধান হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নজরদারি ও নৌ অবরোধ জোরদার করায় অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।
This post was viewed: 2