Skip to main content

Ridge Bangla

এনসিপির ২২ জন নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি নিয়ে দলে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অযোগ্য ও বিতর্কিত’ ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা।

শুক্রবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি জানানো হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ।

এর আগে বৃহস্পতিবার রাতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই এই পদত্যাগের ঘটনা ঘটে।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে তারা দাবি করেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েসসহ মোট ২২ জন নেতা।

এ বিষয়ে রাফসান জানি রিয়াজ বলেন, আদর্শভিত্তিক রাজনীতির প্রত্যাশা থাকলেও নতুন কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

This post was viewed: 27

আরো পড়ুন