Ridge Bangla

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক বেসামরিক ব্যক্তিরও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও অন্তত ৩৫ সদস্য।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন বাজাউর জেলার একটি স্কাউটস ক্যাম্পকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ক্যাম্পের প্রবেশপথে ঢোকার চেষ্টা করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের দেয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল ও সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পেশোয়ারের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলায় আধাসামরিক বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে পাল্টা অভিযানে ১০ হামলাকারীও নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের সহযোগীদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন