Ridge Bangla

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ আ. লীগের ১৯ জন গ্রেপ্তার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সাতবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলে অংশ নেওয়ার ঘটনায় দলটির সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৫ মে) কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের সবাইকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার জানাজা শেষে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে জিইসি মোড় পর্যন্ত একটি মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। মিছিল চলাকালে তাদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 4

আরো পড়ুন