Ridge Bangla

১৮ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে: স্পিকার

দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের সুযোগ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির ঘোষণা […]

ধর্মীয় বিভেদ-বৈষম্যমুক্ত সমাজ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধী, সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এই […]

৩৭ হাজার কোটি টাকায় ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৩৭ হাজার কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ […]

স্মার্টফোন বন্দি তরুণ প্রজন্ম: আধুনিকতার আড়ালে অবক্ষয়

বর্তমান সময়ের এই ডিজিটাল যুগে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন পরিণত হয়েছে জীবনযাপনের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে গত এক যুগে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। দেশে তথ্যপ্রযুক্তির এই বিস্তার যেমন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমনি তরুণ প্রজন্মের মধ্যে নানা সামাজিক, মানসিক ও নৈতিক অবক্ষয়ের আশঙ্কাও বাড়িয়ে তুলেছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন […]

আওয়ামী লীগ আমলে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী বলেন, গত দেড় দশকে ব্যাপক অর্থ পাচারের বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তার দাবি, এ বিপুল অর্থ দিয়ে একাধিক […]

২৩ হাজারের বেশি ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, এখনো যেসব মামলা প্রত্যাহার হয়নি, সেগুলো বাতিলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে মামলার এজাহারে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় উল্লেখ না […]

ট্রাম্পকে বিদ্রুপ করলেন ইরানি স্পিকার, ১৪০ ডলারে পৌঁছাতে পারে তেলের দাম

ঝড়ের গতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পেছনে আমেরিকার নৌ-অবরোধকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক ভবিষ্যৎবাণী নিয়ে বিদ্রূপ করতেও ছাড়েননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেল ১২০ […]

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

সংস্কারের দাবিতে গণভোটের রায় বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে একই দিনে বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ […]

শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো গড়ে ওঠে এবং অর্থনীতি শক্তিশালী হয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এ বাণীতে তিনি দেশের সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানান। একই সঙ্গে ১৮৮৬ সালের হে […]

পদত্যাগের গুঞ্জন নাকচ তামিমের

আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন তামিম ইকবাল, এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও বাস্তবে তা নাকচ করে দিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে আসার পর তাকে বেশিরভাগ প্রশ্ন করা হয়েছে বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে। এ বিষয়ে তামিম আভাস দিয়েছেন, ফুটবল বিশ্বকাপের সময় (জুন-জুলাইয়ে) নির্বাচন হতে পারে। সাংবাদিকদের তামিম জানান, ৩ মে বোর্ড […]

পুলিশ প্রশাসনে রদবদলে ১২ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এপিবিএন-১২ এর অধিনায়ক মো. ইকবালকে সরিয়ে এপিবিএন-৫ এর দায়িত্ব […]

ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন মঞ্জুর

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ইমির জামিন আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত […]

ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত ট্রাম্পের

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বোমা হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর। তারা এখন চাপের মধ্যে আছে, পরিস্থিতি আরও কঠিন হবে।” তিনি দাবি করেন, ইরান […]

মাদারগঞ্জে টানা ৪ দিন বিদ্যুৎহীন ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টানা চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা। গত শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে ঝড়ের পর থেকে উপজেলার কড়ইচড়া, চরপাকেরদহ, বালিজুড়ী, জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন […]

রেকর্ড গড়ে দেশে ফিরছে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’

দীর্ঘ ৩০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে মোতায়েন থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। বিরতিহীন অভিযানের নতুন রেকর্ড গড়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে যাচ্ছে এই মার্কিন রণতরি। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) মার্কিন প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০০ দিন ধরে […]

গুম-খুনের অভিযোগে ১,৮৫৫ মামলা, তদন্ত শেষ ১৫৮টির

বিগত সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে দেশজুড়ে ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য অভিযোগে করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি উত্থাপন […]

এনআইডিতে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ-সংক্রান্ত জটিলতা এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষিত আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে তার এসএসসি বা সমমানের সনদ স্ক্যান করে ডাটাবেজে সংযুক্ত করতে হবে। একই সঙ্গে […]

অনলাইন শিক্ষায় যেতে অনীহা কেন?

বাংলাদেশে সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত “তিন দিন অনলাইন, তিন দিন অফলাইন” পাঠদানের কৌশল নতুন করে শিক্ষাব্যবস্থাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নীতিগতভাবে এটি একটি সময়োপযোগী উদ্যোগ হলেও বাস্তবতার বিচার ও আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অনীহা ও সংশয় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিশ্লেষণে দেখা যায়, […]

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ১৪টি বিমান কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন বিমান কেনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও বিমান খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত […]

বজ্রপাতে কলাপাড়ায় অর্ধশতাধিক গরুর মৃত্যু, নিঃস্ব খামারিরা

দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও টানা বজ্রপাতের ঘটনায় পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা, যাদের অনেকেই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু প্রস্তুত করেছিলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে এ ক্ষয়ক্ষতি ঘটে। প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসেবে, অন্তত ২৩ জন কৃষকের […]