Skip to main content

Ridge Bangla

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

সংস্কারের দাবিতে গণভোটের রায় বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এর আগে একই দিনে বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে ধারাবাহিক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ আয়োজন করা হবে।

ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নেতারা জানান, এসব সমাবেশে সংশ্লিষ্ট বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। সংবাদ সম্মেলনে জোটে শরিক বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 39

আরো পড়ুন