Ridge Bangla

৩৭ হাজার কোটি টাকায় ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৩৭ হাজার কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

চুক্তির আওতায় ৭৮৭-১০ মডেলের উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহার করা হবে। পাশাপাশি ৭৩৭-৮ মডেলের চারটি বিমান যুক্ত হওয়ায় স্বল্প দূরত্বের রুটেও আধুনিকায়ন আসবে। বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় উন্নত সুবিধা নিশ্চিত করবে।

This post was viewed: 2

আরো পড়ুন