Ridge Bangla

এনআইডিতে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ-সংক্রান্ত জটিলতা এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষিত আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাস হলে তার এসএসসি বা সমমানের সনদ স্ক্যান করে ডাটাবেজে সংযুক্ত করতে হবে। একই সঙ্গে উচ্চমাধ্যমিক, স্নাতক বা তার ঊর্ধ্বে ডিগ্রি থাকলেও এসএসসি সনদ জমা দেওয়া বাধ্যতামূলক থাকবে।

নির্বাচন কমিশন জানায়, অনেক ক্ষেত্রে শিক্ষিত হয়েও আবেদনকারীরা তথ্য গোপন করেন বা সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় সনদ সংযুক্ত করা হয় না। ফলে পরবর্তীতে এনআইডি সংশোধনের সময় জন্মতারিখ যাচাইয়ে জটিলতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় ফরম-২, ফরম-৩, জন্মসনদ, এসএসসি বা সমমানের সনদ, পাসপোর্ট (যদি থাকে) এবং আবেদনকারীর স্বাক্ষরযুক্ত কপি জমা দিতে হবে।

This post was viewed: 7

আরো পড়ুন