Ridge Bangla

২৩ হাজারের বেশি ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, এখনো যেসব মামলা প্রত্যাহার হয়নি, সেগুলো বাতিলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে মামলার এজাহারে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকায় দলভিত্তিক সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যানুযায়ী ২০০৭ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, জামায়াত-সংশ্লিষ্ট মামলার নির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 13

আরো পড়ুন