Ridge Bangla

১৮ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে: স্পিকার

দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠনের সুযোগ তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি জানান, ১২ মার্চ শুরু হওয়া এ অধিবেশনে মোট ২৫টি কার্যদিবস অনুষ্ঠিত হয়। এতে ৯৪টি বিল পাস হয়েছে এবং ৫টি স্থায়ী কমিটিসহ ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে ৯৩টি প্রশ্ন উত্থাপন করেছেন, যার মধ্যে ৩৫টির উত্তর দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে উত্থাপিত ২ হাজার ৫০৯টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৭৮টির উত্তর প্রদান করা হয়েছে।

অধিবেশনে সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণের প্রশংসা করেন স্পিকার। তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

This post was viewed: 1

আরো পড়ুন