Ridge Bangla

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ মার্কিন ডলার আত্মসাৎ করেছে একটি হ্যাকার চক্র। দেশটির ইতিহাসে সরকারি কোনো প্রতিষ্ঠানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক সাইবার জালিয়াতির ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলম্বোতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চুরি হওয়া […]

৪৬ ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম দীর্ঘ ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে কেন্দ্রটির ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটের সবগুলোই […]

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯ জন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই প্রভাবশালী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বাড়ইগ্রাম এলাকায় কেন্দ্রীয় মসজিদ কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন […]

নিউজিল্যান্ড সিরিজ জয়, বিশ্বকাপে সরাসরি খেলার পথে একধাপ এগোল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় আরও শক্ত অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। টানা সিরিজ সাফল্যে দলের র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হওয়ায় স্বপ্ন বাস্তবায়নের পথে বড় অগ্রগতি দেখছে টাইগাররা। সর্বশেষ সিরিজে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪ পয়েন্ট, যা আইসিসি র‍্যাঙ্কিংয়ে অবস্থান আরও মজবুত করেছে। বর্তমানে বাংলাদেশ ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। দশম […]

প্রেমের টানে ভেড়ামারায় চীনা যুবক, পরিণয় সম্পন্ন

সামাজিক মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের কুষ্টিয়ায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৩) নামের এক যুবক। এক বছর অনলাইন সম্পর্কের পর গত সোমবার (২০ এপ্রিল) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তরুণী তাসলিমা খাতুনের (২০) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বাসিন্দা তাসলিমার সঙ্গে চীনের গাতসু প্রদেশের তরুণ চেন বাও মিংয়ের […]

ক্যানসার আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। আজ শুক্রবার নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশের সময় ৭৬ বছর বয়সী এই নেতা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হওয়া তার চিকিৎসা প্রক্রিয়ার বিষয়টি জনসমক্ষে নিয়ে আসেন। ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়েছিল। সেই সময় অস্ত্রোপচারের বিষয়টি […]

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার অপহৃত ৬ রাবার শ্রমিক

বান্দরবানের লামায় অপহরণের শিকার ৬ রাবার বাগান শ্রমিককে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৩ এপ্রিল লামার হাতিরডেরা-টংকাবতী এলাকা থেকে ছয় শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই সেনাবাহিনীর একাধিক টহল দল এলাকাটিতে উদ্ধার অভিযান শুরু করে। দিন-রাত টানা […]

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল এবং বাকি ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রমণ বৃদ্ধির […]

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার একটি স্থিতিশীল ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং এ পথে কেউ বাধা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সরস্বতী জ্ঞান মন্দির […]

জ্বালানি তেলের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকটের কারণেই দেশে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এখনো অনেকাংশে গ্যাসনির্ভর, যার বড় একটি অংশই আমদানি […]

চালু হচ্ছে বগুড়ায় দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। বগুড়া শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এরুলিয়া এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৯০-এর দশকের […]

বিচার বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চায় সরকার: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দুর্নীতির সব শিকড় তুলে ফেলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]

ইরানের প্রতিনিধি দল আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র। পাকিস্তানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন দফার কূটনৈতিক উদ্যোগ জোরদার হচ্ছে। দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক […]

দুর্গাপুরে কলেজে শিক্ষক-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে নারী শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও কিছু বিএনপি নেতাকর্মী কলেজে প্রবেশ করেন। এ সময় […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখের বেশি শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নেবেন সাড়ে ৪ লাখের বেশি শিক্ষার্থী। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পুরো পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য […]

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর […]

মুরগি ও সবজিতে স্বস্তি, তবে মাছের বাজারে ঊর্ধ্বগতি

দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর রাজধানীর বাজারে মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে একই সময়ে মাছের বাজারে নতুন করে দাম বেড়ে ভোক্তাদের চাপ বেড়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সোনালি ও দেশি মুরগির দাম কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। এক সপ্তাহ আগে সোনালি মুরগি ৪০০–৪১০ টাকা থাকলেও এখন […]

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরপরই রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। রাজধানী তেহরানের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির সংবাদমাধ্যম নূর নিউজ নিশ্চিত করেছে, শহরের বেশ কয়েকটি […]

দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নৌবাহিনীমন্ত্রীকে: পেন্টাগন

পেন্টাগনে চলমান প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীমন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (২২ এপ্রিল) এক ঘোষণায় পেন্টাগন জানিয়েছে, এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পদচ্যুতি সম্পর্কে সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করা হলেও, সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নৌবাহিনীর জাহাজ নির্মাণ প্রক্রিয়ায় ধীরগতি, সংস্কারে বিলম্ব এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যই এই সিদ্ধান্তের […]