Ridge Bangla

ইরানের প্রতিনিধি দল আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র। পাকিস্তানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন দফার কূটনৈতিক উদ্যোগ জোরদার হচ্ছে।

দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেন।

ইসহাক দার আলোচনায় ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে আরাগচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন। এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও ফোনালাপ করেছেন।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান কোনো মন্তব্য করেনি। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। এবার দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা ঘিরে পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

This post was viewed: 3

আরো পড়ুন