Ridge Bangla

চালু হচ্ছে বগুড়ায় দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

বগুড়া শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এরুলিয়া এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কার্গো বিমানবন্দর হিসেবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দীর্ঘকাল এটি কেবল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে এবার এটিকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী করতে রানওয়ে সম্প্রসারণ, টার্মিনাল ভবন নির্মাণ করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বিমানবন্দর বাস্তবায়িত হলে বগুড়াসহ জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রাজশাহী ও সিরাজগঞ্জের মতো জেলাগুলো সরাসরি উপকৃত হবে। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব হবে বহুমুখী। বিমানবন্দরটির কাজ শেষ হলে এই অঞ্চলের কৃষিপণ্য রপ্তানি, শিল্পায়ন ও কর্মসংস্থানের আঞ্চলিক হাব হয়ে উঠবে বগুড়া।

This post was viewed: 2

আরো পড়ুন