Skip to main content

Ridge Bangla

ইরানের স্থলে বিশ্বকাপ খেলার সুযোগ নাকচ ইতালির

২০২৬ সালের আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে অংশগ্রহণ করার একটি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, মাঠে যোগ্যতা অর্জন ছাড়া এমনভাবে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের সংস্কৃতির বিরোধী। মার্কিন বিশেষ দূত পাওলি জাম্পোল্লি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এই ধারণাটি […]

মাদুরোকে আটকের আগাম তথ্য জেনে বাজি, ৪ লাখ ডলার জেতা মার্কিন সেনা গ্রেপ্তার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের গোপন রাষ্ট্রীয় তথ্য ব্যবহার করে বাজি ধরার দায়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য অতি গোপনীয় তথ্য অপব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তথ্যমতে, ফোর্ট ব্র্যাগের সক্রিয় সেনাসদস্য ভ্যান ডাইক মাদুরোকে আটকের ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ […]

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় বন্দি থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের যৌথ উদ্যোগে বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা নাগরিকদের অধিকাংশের গল্পই অভিন্ন- মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তারা লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে অপহরণ […]

১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা মামলার বিচার

আলোচিত রানা প্লাজা ধসের ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও বিচারিক প্রক্রিয়া এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়েই আটকে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন শ্রমিক। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই শিল্প দুর্ঘটনার পর তৈরি পোশাক খাতে নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলেও […]

হবিগঞ্জে বিজিবির অভিযানে মদ ও গাঁজা জব্দ

হবিগঞ্জে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি […]