Ridge Bangla

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯ জন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই প্রভাবশালী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার বাড়ইগ্রাম এলাকায় কেন্দ্রীয় মসজিদ কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, মসজিদ কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। জুমার নামাজের পর বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে এলাকার মুরুব্বিরা আলোচনায় বসার উদ্যোগ নেন। তবে আলোচনা শুরুর আগেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এতে অন্তত ৯ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন