Ridge Bangla

গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকটের কারণেই দেশে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এখনো অনেকাংশে গ্যাসনির্ভর, যার বড় একটি অংশই আমদানি করতে হয়। বর্তমানে দেশে উৎপাদিত ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের পাশাপাশি বাইরের উৎস থেকে ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির প্রয়োজন হয়। তবে অর্থের সংস্থান থাকলেও বিভিন্ন জটিলতার কারণে চাহিদামাফিক গ্যাস আমদানি করা যাচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে।

সরকারের বর্তমান মেয়াদ মাত্র দুই মাস উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশিরভাগ অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যা কাটিয়ে উঠতে বর্তমান সরকার নিরলস কাজ করছে।

তিনি আরও জানান, জ্বালানি সংকট নিরসনে এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে সরকার নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন