Ridge Bangla

বিচার বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চায় সরকার: আইনমন্ত্রী

বিচার বিভাগের দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দুর্নীতির সব শিকড় তুলে ফেলার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে তিনি দুর্নীতিমুক্ত একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগীয় সচিবালয় আইনসহ বিভিন্ন বিষয়ে যে প্রশ্ন উঠছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় বিল সংসদে উপস্থাপন করা হবে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এর সাংবিধানিক ভিত্তি না থাকলেও এর মূল চেতনা রাজনৈতিক দলগুলো ধারণ করছে।

This post was viewed: 2

আরো পড়ুন