Ridge Bangla

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার অপহৃত ৬ রাবার শ্রমিক

বান্দরবানের লামায় অপহরণের শিকার ৬ রাবার বাগান শ্রমিককে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৩ এপ্রিল লামার হাতিরডেরা-টংকাবতী এলাকা থেকে ছয় শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই সেনাবাহিনীর একাধিক টহল দল এলাকাটিতে উদ্ধার অভিযান শুরু করে। দিন-রাত টানা তল্লাশি ও অভিযানের মুখে অপহৃতদের পাহাড়ি এলাকায় ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।

পরবর্তীতে সকালের আলোয় সেনাবাহিনীর সদস্যরা অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার হওয়া ছয় শ্রমিক সবাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯), সাকিব (১৮)।

আইএসপিআর জানায়, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শ্রমিকদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন