Skip to main content

Ridge Bangla

দেশের বাজারে পেট্রোল-অকটেন-ডিজেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি […]

টানা পাঁচ দিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে

দেশজুড়ে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই সময়ের মধ্যে বিভিন্ন বিভাগে দফায় দফায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং […]

বজ্রপাতে সারাদেশে ১২ জনের মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে বজ্রপাতের তাণ্ডবে একদিনে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার (১৮ এপ্রিল) বিভিন্ন সময়ে দেশের ছয় জেলায় এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। জেলার চারটি উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচজন কৃষকের মৃত্যু হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে, […]

দুই মাসে সরকারের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ প্রকাশ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে সরকারের গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের তালিকা। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব উদ্যোগ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই নানা খাতে দৃশ্যমান […]

সরিষাবাড়ীতে ভিজিটিং কার্ডে জ্বালানি তেল বিক্রি

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেল বিক্রিতে কারসাজির অভিযোগ উঠেছে। পৌরসভার বাউসী এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকদের পাশ কাটিয়ে এক চিকিৎসকের ভিজিটিং কার্ডকে ‘টোকেন’ হিসেবে ব্যবহার করে তেল বিতরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ওই পাম্পে দেখা যায়, নির্দিষ্ট কিছু ব্যক্তি ভিজিটিং কার্ড দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংগ্রহ করছেন। […]

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

প্রযুক্তি খাতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি মাসের মধ্যেই প্রথম ধাপের এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে। রয়টার্স ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ২০ মে থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এটি […]

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপখাত ডেনিম রপ্তানিতে নতুন উচ্চতা অর্জন করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র- এই দুই বৃহৎ বাজারেই এখন শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর এই দুই বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ […]

কুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর বাল্লক এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ১২ কেজি গাঁজাসহ ওই দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন রামচন্দ্রপুর […]

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন তরুণী

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে গেন্ডারিয়া থেকে দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের বাসায় ফিরছিলেন পিংকি। পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়না চলন্ত রিকশার […]

চলতি বছরের এইচএসসি পরীক্ষা ২ জুলাই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত […]

ঐতিহাসিক দৃষ্টিকোণে হাম মহামারী

মহামারি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে চলে আসে এক বিশাল ঝুঁকি, একটি ভয়াবহ পরিস্থিতির কথা, যা সমগ্র পৃথিবীকে ঝাঁকিয়ে দিয়ে যায়। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানুষের ইতিহাসে নানা মহামারি এসেছে, যার মধ্যে অন্যতম হলো হাম। প্রাচীনকাল থেকে আমরা দেখেছি, একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ মানবজাতির প্রাণহানি ঘটিয়েছে। তবে হাম, যেটি মিজেলস […]

বৈঠকের আগেই ইরানে ধরপাকড়, গুপ্তচরবৃত্তির দায়ে শতাধিক গ্রেপ্তার

আগামী সোমবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনে শান্তি আলোচনায় সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে গুপ্তচরবৃত্তির দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে […]

অন্ধকার পথে প্রজন্মের একাংশ: মোহাম্মদপুরের কিশোর গ্যাং

সকাল কিংবা বিকেল, রাজধানীর অলিগলিতে এখন আর কেবল ফুটবল বা ক্রিকেটের শোরগোল শোনা যায় না। বরং সেখানে দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলের তীব্র হর্ন। এই হর্নেই বিপদের অশনি সংকেত নিয়ে হাজির হচ্ছে কিশোরদের এক রহস্যময় দল, যাদের আমরা চিনি ‘কিশোর গ্যাং’ নামে। এক সময়কার ‘পাড়ার বড় ভাই’ সংস্কৃতি এখন রূপ নিয়েছে ভয়াবহ অপরাধের আস্তানায়। সম্প্রতি কিশোর অপরাধের […]

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইনেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত- এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রসূত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি অপরিহার্য, আর এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম–২০২৬-এ ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস […]

বন্ধুর মন ভালো করতে কুমিল্লায় ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু

এক অসুস্থ বন্ধুর একাকিত্ব দূর করে তাকে খুশি রাখতে একসঙ্গে মাথা ন্যাড়া করেছেন তাঁর অন্য ৯ বন্ধু। বন্ধুত্বের অনন্য নিদর্শন স্থাপনকারী হৃদয়ছোঁয়া এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁরা ভাসছেন প্রশংসায়। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দৌলতপুর গ্রামে সজীব নামের এক যুবক […]

ফুটপাতের ভাতের হোটেল: ঢাকার শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধে টিকে থাকার সঙ্গী

রাজধানী ঢাকার ব্যস্ত সড়ক, অফিসপাড়া কিংবা বাজারসংলগ্ন এলাকায় হাঁটলেই চোখে পড়ে ছোট ছোট অস্থায়ী খাবারের দোকান। স্থানীয়দের কাছে এগুলো পরিচিত ‘ভাতের হোটেল’ নামে। কয়েকটি টেবিল-টুল, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, প্লেট-বাটি আর ন্যূনতম সরঞ্জাম দিয়ে গড়ে ওঠা এসব দোকান আজ নগর জীবনের এক অপরিহার্য অংশ। শুধু খাবার বিক্রির স্থান নয়, বরং নিম্নআয়ের মানুষের জন্য এগুলো প্রতিদিনের জীবিকার সঙ্গে […]

সালমান শাহ: সাড়ে তিন বছরের ঝলকে আজীবনের কিংবদন্তি

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনন্দ মেলা’ হিন্দি ছবি ‘সনম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর মেধাস্বত্ব নিয়ে পরিচালক সোহানুর রহমান সোহানের কাছে এসে এর যেকোনো একটিকে বাংলায় পুনর্নির্মাণ করার কথা বললে তিনি এর জন্য উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে পাচ্ছিলেন না। সে সময় নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনূর আলমগীর চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন নামের এক যুবকের সন্ধান […]

২৪ ঘণ্টা না পেরোতেই ফের বন্ধ হরমুজ প্রণালী

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ২৪ ঘণ্টা না পেরোতেই ফের বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী। ইরান ঘোষণা দিয়েছে, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি আবারও কঠোর সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কড়াকড়ি বজায় থাকবে। আজ শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানায়, হরমুজ […]

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চারটি জাহাজ

চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে চারটি জাহাজ। মোট ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী এই চালানে রয়েছে ডিজেল ও অকটেন, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, জাহাজ চারটির মাধ্যমে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং […]

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার কারণে পুরো এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। শনিবার একাডেমিক […]