Ridge Bangla

বৈঠকের আগেই ইরানে ধরপাকড়, গুপ্তচরবৃত্তির দায়ে শতাধিক গ্রেপ্তার

আগামী সোমবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনে শান্তি আলোচনায় সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে গুপ্তচরবৃত্তির দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ১২০ জনের বেশি ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমনকি তাঁরা শত্রুর জন্য সামরিক হামলার পরিস্থিতি তৈরি করতেও কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইআরজিসি’র পক্ষ থেকে এই দাবি করা হলেও বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

This post was viewed: 4

আরো পড়ুন