Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছাল

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন। বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট […]

এবারও হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও বিপাকে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রণালিটি অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও ইরানের নৌবাহিনীর বাধার মুখে মাঝপথেই আটকে পড়েছে জাহাজটি। শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করেছে- এমন ঘোষণা আসার পর রাতেই শারজাহ […]

সোমবার আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসানে আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, চলমান সংঘাত প্রশমনে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দেশ দুটি ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর […]

অবশেষে হরমুজ প্রণালি পার হলো বিশালাকার ‘সেলেস্টিয়াল ডিসকভারি’

যুদ্ধের উত্তেজনায় দীর্ঘ সময় স্থবির থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল মাল্টার পতাকাবাহী প্রমোদতরি ‘সেলেস্টিয়াল ডিসকভারি’। এই স্পর্শকাতর জলপথ দিয়ে যুদ্ধ শুরুর পর কোনো যাত্রীবাহী (ক্রুজ লাইনার) জাহাজের সফল পারাপার আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। নিরাপত্তাজনিত চরম অনিশ্চয়তার কারণে গত মার্চ মাস থেকেই জাহাজটি দুবাই বন্দরে আটকা পড়ে ছিল। যুদ্ধাবস্থার ঝুঁকি এড়াতে বারবার […]

দুপুরের মধ্যে ৪টি অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের […]

হাতিয়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা (৪১) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ও পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মধ্য মাইজচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী অভিযানে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে মহিবুল্লাহর বাড়িতে তল্লাশি চালায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে […]

আগামী বছর হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজ পালনের ব্যয় আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার হজ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী করতে কাজ করছে। তিনি বলেন, “আগামী বছর যারা হজে যাবেন, তাঁদের জন্য খরচ আরও […]

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন […]

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে যেসব শর্ত দিল ইরান

লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ইরান। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি’র নৌ কমান্ড। আইআরজিসি কর্তৃক আরোপিত শর্তগুলো হলো- ১. শুধুমাত্র ইরান নির্ধারিত রুট দিয়েই জাহাজগুলোকে চলাচল করতে হবে।২. পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সামরিক জাহাজের চলাচল নিষিদ্ধ থাকবে।৩. যেকোনো ধরনের […]

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ঘালিবাফ তাঁর পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা […]

কর্তব্যরত অবস্থাতেই নিজ অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

কর্তব্যরত অবস্থায় নিজ অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাথায় গুলি করে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ের জেলা কার্যালয়ে ঘটনাটি […]