Skip to main content

Ridge Bangla

শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাখাতে […]

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ: ১৪৪ ধারা জারি

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ প্রেক্ষাপটে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৯ এপ্রিলকে কেন্দ্র করে এই কর্মসূচি ঘোষণা করা হয়, যেদিন ইমরান খান ক্ষমতাচ্যুত হন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি […]

টেকনাফে মাছবাহী পিকআপে ইয়াবা পাচার, দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে মাছ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের চেষ্টাকে নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে প্রায় ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন টেকনাফ থানার নতুন পল্লানপাড়া এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় […]

শেখ হাসিনা ও কামালের প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, […]

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল স্থাপনায় হামলা

ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার হামলার শিকার হয়েছে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। দেশটির জাতীয় তেল কোম্পানির তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে যুদ্ধবিরতি ঘোষণার পর এ ঘটনা ঘটে। হামলার পরপরই শোধনাগারে আগুন লেগে যায়, যা […]

প্রশ্নের মুখে রূপপুর প্রকল্পের ব্যবস্থাপনা ও প্রস্তুতি: এই অন্তহীন মানবসৃষ্ট সংকটের শেষ কোথায়?

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিঃসন্দেহে এটি জাতি হিসেবে আমাদের গর্বের, এবং নতুন এক যুগে প্রবেশেরও প্রতীক। তবে দুঃখজনক বাস্তবতা হলো, নানা অনিয়ম ও অস্বচ্ছতা নিয়ে প্রায়ই উঠে আসছে এই প্রকল্পের নাম। আর ধারাবাহিকভাবেই এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে রিজ বাংলা। সম্প্রতি আমাদের হাতে এসেছে একটি ‘অত্যন্ত সংবেদনশীল’ ডকুমেন্ট, […]

ঢামেকে সংঘর্ষের পর চিকিৎসকদের শাটডাউনের হুঁশিয়ারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’-এর আল্টিমেটাম দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় কাজে ফিরেছেন তারা। ফলে জরুরি বিভাগসহ হাসপাতালের সেবা স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের […]

শিক্ষায় জিডিপির ৫% লক্ষ্যে, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করতে সরকার ৪৩টি ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে […]

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জানিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে […]

ভারত বাংলাদেশিদের জন্য সহজ করবে ভিসা প্রক্রিয়া

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। বৈঠকে উভয়পক্ষ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও সমন্বিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ড. খলিলুর রহমান বলেন, […]

মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে স্থানীয়দের সতর্কতায় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এ উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এখানে ঘোড়া জবাই করে বিক্রি করছে। আজ স্থানীয়রা ঘোড়া জবাই হওয়ার খবর […]

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি স্বাগত জানিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এটি অঞ্চলটির উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং শান্তি স্থাপনের জন্য সুযোগ তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে সংঘাতে জড়িত সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং এই সময়কে ব্যবহার করে একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে কাজ […]

চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, ঢামেকে জরুরি সেবা বন্ধ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জরুরি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানিয়েছেন, বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পর নতুন […]

সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ব্রেথালাইজার টেস্টে ব্যর্থ হওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। অস্ট্রেলিয়ান বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তার দেহে অ্যালকোহলের উপস্থিতি ছিল নির্ধারিত সীমার দ্বিগুণ। আগামী ৭ মে সিডনির আদালতে হাজির হওয়ার কথা ওয়ার্নারের। তবে অস্ট্রেলিয়ায় আইনি ঝামেলায় পড়লেও পাকিস্তান সুপার লিগের নির্ধারিত সূচি […]

মধ্যপ্রাচ্যে সংঘাতের ৪০ দিনে প্রাণহানির চিত্র

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘ ৪০ দিন পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার এই রক্তক্ষয়ী সংঘাত এ অঞ্চলের মানচিত্রকে এক ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড় করিয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির প্রাক্কালে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা […]

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিতে সংসদে বিল পাস

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ পাস করেছে বর্তমান সংসদ। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিলটি চূড়ান্তভাবে পাস হয়। পাস হওয়া নতুন এই আইনের অধীনে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া সব ধরনের […]

খাগড়াছড়িতে অতর্কিত হামলায় প্রাণ হারালেন নিউটন

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। নিহত নিউটন চাকমা (৪৭) সংগঠনটির প্রসীত গ্রুপের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার (৮ এপ্রিল) সকালে আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকালে এক সহযোগীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন […]

ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক দম্পতিকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগমকে (৩০) আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির […]

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, সংসদে আইন পাস

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে, যার ফলে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে সংসদে কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়। এর মাধ্যমে পূর্বে জারি করা প্রশাসনিক নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি পেল। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর […]

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা […]