Skip to main content

Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি দোকানে অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনটি দোকান থেকে আনুমানিক ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযানে তিন দোকান মালিককে যথাক্রমে ২০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযুক্তদের কাছে জ্বালানি তেল মজুতের কোনো বৈধ অনুমোদন ছিল না।

This post was viewed: 35

আরো পড়ুন