Skip to main content

Ridge Bangla

ইয়াবা ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক দম্পতিকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগমকে (৩০) আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির সন্দেহে ১৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক দুজনকে পরে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন