মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এটি অঞ্চলটির উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং শান্তি স্থাপনের জন্য সুযোগ তৈরি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে সংঘাতে জড়িত সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং এই সময়কে ব্যবহার করে একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে কাজ করবে। এতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত নিষ্পত্তি সম্ভব এবং এটি সকল পক্ষের জন্যই দীর্ঘমেয়াদে উপকারী। বাংলাদেশ যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে সাধুবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ সমাধানের গুরুত্বের ওপর জোর দিয়েছে।
This post was viewed: 29