Skip to main content

Ridge Bangla

মুন্সিগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে স্থানীয়দের সতর্কতায় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এখানে ঘোড়া জবাই করে বিক্রি করছে। আজ স্থানীয়রা ঘোড়া জবাই হওয়ার খবর পেয়ে বাড়িতে জড়ো হলে, অসাধু চক্রের সদস্যরা ভয়ে ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘরটির ভেতরে জবাই করা ১৩টি ঘোড়া দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, এলাকার মানুষ বহুদিন ধরেই এ চক্রের কার্যক্রমের তথ্য পেয়ে আসছিল। তারা অবিলম্বে প্রশাসনকে খবর দেয়।

গজারিয়ার ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, উদ্ধার করা ঘোড়াগুলো প্রাণিসম্পদ কার্যালয় এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সমন্বয়ে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে। গজারিয়া থানা পুলিশও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

This post was viewed: 23

আরো পড়ুন