হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে। চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণে তার অবস্থায় আশাব্যঞ্জক কোনো পরিবর্তন দেখা যায়নি। বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে আহত হাদিকে সরাসরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সেদিন রাত ৯টা ৪০ […]
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাত দফা দাবিতে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ […]
২০২৬ বিপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাধারণত বিপিএলের উদ্বোধন হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। মোটা অঙ্কের টাকা খরচ করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন করা হয়ে থাকে। সে দিক থেকে ব্যতিক্রম ২০২৬ সালের এবারের বিপিএল। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের এই পর্বের আগে কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। উদ্বোধনী অনুষ্ঠান […]
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের কূটনৈতিক মেয়াদ শেষ হওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ইয়ং-সিক সুদানের আবিয়েই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি […]
মাঠ কর্মকর্তাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা জমা দিতে ইসির নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির কর্তৃক এই নির্দেশনা সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। নির্দেশনায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ অনুসারে গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা […]
শ্রমশক্তি রপ্তানিতে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা: প্রধান উপদেষ্টা

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামেগঞ্জে গেলেই বোঝা যায় কীভাবে দালালরা সাধারণ মানুষের স্বপ্ন ও সঞ্চয়ের সঙ্গে প্রতারণা করছে। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির […]
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, নির্ধারিত ফ্লাইটের সব টিকিট বিক্রি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার বিষয়টি বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হলেও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজেই প্রকাশ্যে এ ঘোষণা দেন। সবকিছু ঠিক থাকলে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দলীয় সূত্র জানায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ […]
দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কে নির্বাচনে অংশ নেবেন আর কে নেবেন না, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, সেটি তার নিজস্ব মতামত; এর সঙ্গে সার্বিক নিরাপত্তা […]
মানবতাবিরোধী অপরাধে কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতার ফ্রান্সে ৩০ বছরের কারাদণ্ড

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সাবেক বিদ্রোহী নেতা ও রাজনীতিবিদ রজার লুম্বালাকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। দুই দশকেরও বেশি সময় আগে সংঘটিত ভয়াবহ অপরাধে তাঁর সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়, উগান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর প্রধান হিসেবে লুম্বালা নির্যাতন, অমানবিক আচরণ, সংক্ষিপ্ত বিচার […]
ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি মেনে নেওয়া হবে না: আসাম মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সতর্ক করে বলেছেন, বাংলাদেশ থেকে যদি ভারতের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, তবে ভারত দীর্ঘ সময় নীরব থাকবে না। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছরে বাংলাদেশ থেকে বারবার এমন বক্তব্য প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত […]
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশিসহ ৬১ জন অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে দ্রুত উদ্ধার অভিযানের ফলে ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে মাল্টার কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো। আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। গত শুক্রবার সকালে […]
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় নতুন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
বেতন-বোনাস না দেওয়ায় এমবাপ্পেকে আরও ৬ কোটি ইউরো দিতে হবে পিএসজিকে

পিএসজির সাবেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বকেয়া বেতন ও বোনাস বাবদ আরও ৬ কোটি ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে ফ্রান্সের একটি আদালত। দীর্ঘদিনের আইনি বিরোধের পর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্যারিস শ্রম আদালত এই রায় ঘোষণা করেন। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা ২৬ বছর বয়সী এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে মোট ২৬ কোটি ৩০ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তাঁর […]
পোস্টাল ভোটে প্রবাসী ভোটারের নিবন্ধন ৪ লাখ ৫০ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে। ইসির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন […]
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের মাত্র দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক […]
ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, আবেদনকারীদের সতর্ক থাকার নির্দেশ

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।” […]
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীরু মোল্লা (৬৫) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত বীরু মোল্লা লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ও আপন চাচাতো ভাই জহুরুল মোল্লা […]
রুশ হামলায় স্থায়ী সংকটে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা

রাশিয়ার লাগাতার হামলার কারণে ইউক্রেনের বিদ্যুৎ খাত কার্যত স্থবির হয়ে পড়েছে। দেশটির বিদ্যুৎ খাত স্থায়ী সংকটের দিকে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানির প্রধান। ইউক্রেনের ৫৬ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহকারী ডিটিইকের প্রধান নির্বাহী ম্যাকসিম টিমচেঙ্কো বিবিসিকে বলেন, হামলার তীব্রতা এত বেশি যে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার আগেই নতুন আঘাত আসছে। শীত বাড়ার সঙ্গে […]
জিমি লাইকে মুক্তির অনুরোধ ট্রাম্পের

হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত গণতন্ত্রপন্থী ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট সির সঙ্গে কথা বলেছি এবং তাঁর মুক্তির কথা বিবেচনা করতে বলেছি।” ৭৮ বছর বয়সী জিমি লাই একজন ব্রিটিশ নাগরিক। ২০২০ সালের […]
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে সারায়েভো, ঢাকার অবস্থান ষষ্ঠ

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৪৫১, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে, যেখানে একিউআই স্কোর দাঁড়িয়েছে ২০২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী […]