Ridge Bangla

জিমি লাইকে মুক্তির অনুরোধ ট্রাম্পের

হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত গণতন্ত্রপন্থী ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট সির সঙ্গে কথা বলেছি এবং তাঁর মুক্তির কথা বিবেচনা করতে বলেছি।”

৭৮ বছর বয়সী জিমি লাই একজন ব্রিটিশ নাগরিক। ২০২০ সালের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন এবং আগামী বছর সাজা ঘোষণার কথা রয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে যুক্তরাজ্যও জিমি লাইয়ের অবিলম্বে মুক্তি দাবি করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার রায়টিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন হিসেবে আখ্যায়িত করে কড়া ভাষায় নিন্দা জানান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণেই লাইকে শাস্তি প্রদান করা হয়েছে।

অন্যদিকে হংকং প্রশাসন রায়কে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে নির্মম বিচারিক প্রহসন বলে অভিহিত করেছে। তবে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

This post was viewed: 29

আরো পড়ুন