Ridge Bangla

নতুন রঙের পোশাকে পুলিশের দায়িত্ব পালন শুরু

রাজধানীসহ দেশের সব মহানগরে শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন লৌহ রঙের পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অন্যান্য মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটগুলোতে এই নতুন পোশাকের ব্যবহার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরা এখনও নতুন পোশাক পাননি; পর্যায়ক্রমে তাঁদের কাছেও বিতরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ […]

নভেম্বরেও ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের আশঙ্কা, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল

দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। বর্ষা শেষ হলেও শীতের আগে সংক্রমণ কমে যাওয়ার যে প্রবণতা সাধারণত দেখা যায়, তার ব্যত্যয় ঘটেছে গত বছর এবং পুনরাবৃত্তি দেখা যাচ্ছে এবারও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজারের বেশি রোগী; মারা গেছেন ৪৮ জন। এ হার অব্যাহত থাকলে এ […]

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যার মাধ্যমে তারা নিজেদের স্বার্থে সুবিধা নিতে চায়। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত […]

জাতীয় নির্বাচন বানচালের ক্ষমতা কোনো অপশক্তির নেই: আইজিপি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা কোনো অপশক্তির নেই। কারণ জনগণ এখন নির্বাচনমুখী, এটাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। শনিবার ১৫ নভেম্বর বিকেলে খুলনার কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি। […]

গাজীপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার, গুরুতর অবস্থায় হাসপাতালে স্বামী

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে তার স্বামী ইমরান হোসেনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার মধ্যরাতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইমরান ও রহিমা দম্পতি তাদের […]

সংবিধানে “আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের অঙ্গীকার সালাহউদ্দিন আহমেদের

বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে […]

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ রোগী। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। […]

বন্ধু জরেজের হানি ট্র্যাপেই ২৬ টুকরো হয়েছে আশরাফুল

আলোচিত রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‍্যাব। হানি ট্র্যাপের মাধ্যমে আশরাফুলকে হত্যা করে তার লাশ ২৬ খণ্ডে ভাগ করা হয় বলে জানিয়েছে র‍্যাব-৩। মামলার অন্যতম আসামি ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী শামীমা আক্তার কোহিনুরকে ১৪ নভেম্বর সকালে গুরুত্বপূর্ণ আলামতসহ কুমিল্লার লাকসামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করার কথাও জানিয়েছে সংস্থাটি। র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট […]

কাজল–টুইঙ্কলের প্রেমের গোপন রহস্য ফাঁস

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন- এই তথ্য সম্প্রতি ফাঁস করেছেন টুইঙ্কল। ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ শোতে এই গোপন তথ্য প্রকাশের পর কাজল লজ্জায় লাল হয়ে যান এবং টুইঙ্কলকে অনুরোধ করেন, লোকটির নাম বলা যাবে না। শোতে তারা আলোচনা করেন, বন্ধুর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক করা কতটা কঠিন। টুইঙ্কল […]

কঠোর নিয়ন্ত্রণের আওতায় আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সংশোধন হচ্ছে আইন

দীর্ঘ ১৫ বছর পর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনার চিন্তা করা হচ্ছে নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোকে। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ সংশোধনের উদ্যোগ নিয়েছে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই অংশ হিসেবে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ এর খসড়া সংশোধনী প্রস্তাব তৈরি করেছে। ওই প্রস্তাব অনুযায়ী, বেসরকারি […]

দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্য, পুলিশের নজরে নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি নতুনভাবে বিতর্কের মুখে। মাদক সেবন এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থাকার গুঞ্জনের পর তাকে পুলিশি নজরে রাখা হয়েছে। তবে নোরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এক মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা অভিযোগ করেছেন, নোরা ফাতেহি ইব্রাহিম আয়োজিত […]

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

বলিউড এবং ঢাকার সিনেমা মহলে নতুন রূপে হাজির হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। নতুন লুক, গেটআপ এবং ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে শাকিব ব্যস্ত রয়েছেন আসন্ন সিনেমা ‘সোলজার’-এর প্রস্তুতিতে। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। অনুষ্ঠানে তাদের কথোপকথনের কিছু মুহূর্ত দ্রুতই […]

তানজিন তিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তার জিডি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী তানজিন তিশার। প্রতারণার মামলার পর এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সায়ানা কুটির ফ্যাশন হাউজের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। কয়েক দিন আগেই অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম শাড়ি সংক্রান্ত প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেন। এর ঠিক এক সপ্তাহ না যেতেই একই […]

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা, পরিচয়ের গল্প জানালেন ভিকি কৌশল

বলিউড তারকা ভিকি কৌশল জানিয়েছেন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারকে কেন্দ্র করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি তাদের সম্পর্কের শুরুর দিকের কিছু অজানা গল্প তুলে ধরেন। ভিকি জানান, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সঞ্চালকের দায়িত্বে ছিলেন, আর ক্যাটরিনা সেখানে ‘চিকনি চামেলি’ গানে পারফর্ম করছিলেন। মঞ্চে সেই গানেই […]

২ শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জনগণের সমালোচনা ও ক্ষোভের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন কফি, গরুর মাংসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। এয়ারফোর্স ১-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল, তাই দাম কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তিনি যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই বলে দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে বিশ্বের […]

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

কক্সবাজারে ঘুরতে গিয়ে এক প্রেমিক ভিডিও কলে তার প্রেমিকার সামনে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ঘটা ওই ঘটনায় সিলেট এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন সৌরভের মরদেহ কলাতলী এলাকার একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়। সৌরভের বন্ধুরা জানায়, তারা পাঁচ বন্ধু একসঙ্গে সিলেট থেকে কক্সবাজারে বেড়াতে যান। দুপুরে হোটেলে ওঠার […]

নিশোর পরিবর্তে হামজা চৌধুরী, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান সম্প্রতি তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে পরিচয় করিয়েছে। এর আগে অভিনেতা আফরান নিশোকে নিয়েই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছিল ‘নতুন মুখ’ সংক্রান্ত সাসপেন্স। প্রচারণার ভিডিওতে দেখা যায়, আফরান নিশো মেকআপ রুমে উত্তেজিত অবস্থায় বলছেন, এতকিছুর পরও নিউ ফেস! এরপর অন্ধকার করিডোরে তিনি প্রশ্ন তুলেন, কে […]

নির্মাতা অমিতাভ রেজার বিয়ে সম্পন্ন

আয়নাবাজি খ্যাত জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় কুইন্সে তাদের ঘরোয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হয়। অমিতাভ রেজার জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন […]

নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভে রাজধানী শান্ত, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ–নাশকতা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে রাজধানী ঢাকায় উত্তাপ সৃষ্টি না হলেও দেশের বিভিন্ন জেলায় নাশকতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শুক্রবার সরকারি ছুটির দিনে ঢাকার সড়ক ছিল প্রায় স্বাভাবিক, তবে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল কঠোর নজরদারিতে। অন্যদিকে সাভার, আখাউড়া, বরগুনা ও কিশোরগঞ্জে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। সাভারের […]

নির্বাচন সামনে রেখে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিস্তৃত নিরাপত্তা কাঠামো ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে-পরে মোট ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে […]