Ridge Bangla

ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখা, পরিচয়ের গল্প জানালেন ভিকি কৌশল

বলিউড তারকা ভিকি কৌশল জানিয়েছেন, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারকে কেন্দ্র করে। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি তাদের সম্পর্কের শুরুর দিকের কিছু অজানা গল্প তুলে ধরেন।

ভিকি জানান, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সঞ্চালকের দায়িত্বে ছিলেন, আর ক্যাটরিনা সেখানে ‘চিকনি চামেলি’ গানে পারফর্ম করছিলেন। মঞ্চে সেই গানেই দু’জনের প্রথম যৌথ পারফরম্যান্স হয়। পরে ব্যাকস্টেজে সুনীল গ্রোভারই তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। প্রথম আলাপও ছিল হাস্যরসপূর্ণ। দেখা হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ক্যাটরিনা তাকে সঞ্চালনা নিয়ে পরামর্শ দিতে শুরু করেন, যদিও তখন তার হাতে ছিল কেবল ‘গুড নাইট’ বলার কাজ।

দুজনের দ্বিতীয় দেখা হয় আরেকটি পুরস্কার অনুষ্ঠানে, যেখানে স্ক্রিপ্ট করা একটি সেগমেন্টে ভিকি মজা করে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, শোয়ের অংশ হিসেবে ক্যাটরিনাকে বলেছিলাম, আপনি কোনো ভালো মানুষ, যেমন ভিকিকে, বিয়ে করে নেন না কেন? তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে জল্পনা বাড়ায়।

পরবর্তীতে বাস্তব জীবনেও তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সাক্ষাৎকারে ভিকি জানান, বিয়ের আগেই ক্যাটরিনা তার একটি প্রিয় পাঞ্জাবি গান গেয়ে ভিডিও পাঠিয়েছিলেন, যা তাদের সম্পর্কে নতুন উষ্ণতা এনে দেয়। দীর্ঘদিনের আলোচনার পর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

This post was viewed: 31

আরো পড়ুন